ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গোমূত্র পান করি তাই ভালো থাকি...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 July, 2020, 11:51 AM

গোমূত্র পান করি তাই ভালো থাকিins class=

গোমূত্র পান করি তাই ভালো থাকি

গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়! গত বছরের নভেম্বর মাসে এমনই তত্ত্বের কথা শুনিয়ে পশ্চিমবঙ্গজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যা নিয়ে বিস্তর বিতর্ক, হাসিঠাট্টাও চলেছিল।

আবার যেন সেই দিন ফিরিয়ে আনলেন দিলীপ। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন বলেন, ‘আমরা গরুর দুধ, গোমূত্র পান করি তাই ভাল থাকি’!
প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। দুর্গাপুরেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গিয়েছে মদের দোকান। তার জেরে কী হয়েছে, দেখতে পাচ্ছেন তো। তারা মদ খায় খাবে, আমরা পান করব গোমূত্র, গরুর দুধ।’

এখানেই থামেননি তিনি। দলীয় কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আপাতত এক বছর কোনও পার্টি-টার্টি করবেন না। শুধু আয়ুর্বেদিক সেবন করুন। মনে করুন এক বছর উপবাস পালন করছেন। তাহলেই আপনি, আপনার পরিবার আর সমাজ সুস্থ থাকবে।’

যদিও সমাদ সুস্থ থাকার কথা মুখে বললেও এদিন তার দুর্গাপুরের জমায়েত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একদল লোক নিয়ে দিলীপ ঘোষ যখন এমন বক্তব্য রাখছেন, তখন তার মুখে ছিল না মাস্ক। যদিও বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘আমরা সমস্ত নিয়ম মেনেই সভা-সমাবেশ করছি।’

তবে, গোমূত্রের হয়ে কথা বলতে গিয়ে তিনি তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তার কথায়, ‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র পান করে ভাল থাকব। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’ সূত্র: এই সময়

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status