ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আবারও বড়পর্দায় প্রসেনজিৎ-জয়ার রসায়ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 July, 2020, 11:46 AM

আবারও বড়পর্দায় প্রসেনজিৎ-জয়ার রসায়ন

আবারও বড়পর্দায় প্রসেনজিৎ-জয়ার রসায়ন

আবারও বড়পর্দায় প্রসেনজিৎ-জয়ার রসায়ন দেখতে পারবে দর্শক। করোনাভাইরাস সঙ্কটের মধ্যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্পে নির্মিতব্য চলচ্চিত্র এক করেছে দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পীকে

কলকাতার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘অসতো মা সদগময়’ শিরোনামে চলচ্চিত্রে তারা জুটি বেধে কাজ করবেন। জয়া-প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনার দায়িত্বেও থাকছেন ইন্দ্রদীপ। পদ্মনাভ দাশগুপ্তকে নিয়ে ছবির চিত্রনাট্যও করেছেন তিনিই।
পরিচালক ইন্দ্রদীপ জানান, কয়েকমাসে এই মহামারীর আমাদের মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনের কতটা বদল এসেছে তা নিয়েই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে।

এ বিষয়ে জয়া আহসান বলেন, পরিচালক যখন গল্পটা শোনালেন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারীর এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।

এর আগে গত বছরে ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ-জয়া।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status