ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বেনাপোল ছাত্রলীগ নেতার দুই মোটরসাইকেল চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 17 July, 2020, 10:29 AM

বেনাপোল ছাত্রলীগ নেতার দুই মোটরসাইকেল চুরি

বেনাপোল ছাত্রলীগ নেতার দুই মোটরসাইকেল চুরি

যশোরের বেনাপোলের এক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে দুইটি দামি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে চুরির ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগ নেতার নাম নাসির হোসেন। তিনি শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তার ইয়ামাহা এফ জেড ও এস ইয়ামাহা এফ জেড নীল ও কালো রংয়ের দুটি মোটরসাইকেল গ্রিল কেটে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করা হয়েছে।

নাসির হোসেন বলেন, গভীর রাতে যখন বাসার সবাই ঘুমিয়ে ঠিক তখনই বাড়ির মেইন দরজায় লাগানো কলাপসিবল গেটের তালা ভেঙে দৃর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। তারা সিঁড়ির নিচের থাকা মোটরসাইকেল দুইটি নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের মেইন দরজা গেটের তালা ভাঙা এবং মোটরসাইকেল দুইটি নেই। পরে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন বলেন, দুটি মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চোরকে শনাক্ত এবং মোটরসাইকেল দুটি উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status