ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে জ্যাক মোটরস-এর একমাত্র ডিস্ট্রিবিউটর র‍্যানকন গ্লোবাল ট্রাকস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 4:37 PM

বাংলাদেশে জ্যাক মোটরস-এর একমাত্র ডিস্ট্রিবিউটর র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে জ্যাক মোটরস-এর একমাত্র ডিস্ট্রিবিউটর র‍্যানকন গ্লোবাল ট্রাকস

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে জ্যাক মোটরস- এর একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে র‍্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড। এই চুক্তির মাধ্যমে র‍্যানকন গ্লোবাল ট্রাকস দেশজুড়ে জ্যাক-এর বাণিজ্যিক ট্রাক সহ টি৯ হান্টার এবং টি৮ এর মতো লাক্সারি – ফোর-হুইল-ড্রাইভ গাড়ির বিক্রয়, বিক্রয়োত্তর-সেবা প্রদান এবং অরিজিনাল স্পেয়ার পার্টস সরবরাহ করবে।

র‍্যানকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান র‍্যানকন গ্লোবাল ট্রাকস ইতোমধ্যেই সুজুকি মোটরসাইকেল, মার্সিডিজ বেঞ্জ গাড়ি ও বাস, মিতসুবিশি মোটরস, এমজি সহ অন্যান্য বিশ্ববিখ্যাত অটোমোটিভ ব্র্যান্ডের হয়ে দীর্ঘদিন কাজ করে আসছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা দেশের বাণিজ্যিক ট্রাক ব্যবহারকারীদের সুবিধা প্রদানের লক্ষ্যে জ্যাক মোটরস-এর সাথে অংশীদারিত্ব করেছে।

সেই ধারাবাহিকতায়, বাণিজ্যিক যানবাহন খাতে কমার্শিয়াল ট্রাকের জন্য দেশব্যাপি বিশ্বমানের থ্রি-এস সেন্টার (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) স্থাপন করছে র‍্যানকন গ্লোবাল ট্রাকস। এখানে এক ছাদের নিচেই গাড়ি বিক্রয়, রক্ষণাবেক্ষণ, কারিগরি সহায়তা এবং পার্টস ও সার্ভিসিং সুবিধা পাওয়া যাবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি) থ্রি-এস সেন্টার চালু হয়েছে এবং আরও স্থাপনের পরিকল্পনা রয়েছে।

র‍্যানকন ইতোমধ্যেই জ্যাক-এর প্রিমিয়াম টি৯ হান্টার ফোর-হুইল-ড্রাইভ বাজারে এনেছে। এতে আছে ২.০ লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন ও ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, যা ১৬৮ হর্সপাওয়ার ও ৪১০ নিউটন-মিটার টর্ক সরবরাহ করতে সক্ষম। এই মডেলে পাওয়া যাবে হাই-পারফর্ম্যান্স ও আরামদায়ক ড্রাইভিংয়ের এক চমৎকার সমন্বয়।

টি৯ হান্টারে আরও আছে ইলেকট্রিক সানরুফ, প্রিমিয়াম লেদার ইন্টেরিয়র, প্রিমিয়াম অডিও সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও উন্নত ফোর-হুইল-ড্রাইভ সুবিধাসহ আধুনিক এসইউভি’র সব সুযোগ-সুবিধা। শহরের রাস্তায় দৈনিক ড্রাইভিং কিংবা অফ-রোডিং, উভয় ক্ষেত্রেই গাড়িটি সমানভাবে পারফর্ম করবে। বাজারের অন্যান্য এসইউভি মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ী মূল্যে এই গাড়িটি বাজারে আনার মাধ্যমে র‍্যানকন এসইউভি বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করে তুলেছে।

দেশব্যাপি বিস্তৃত নেটওয়ার্ক, র‍্যানকন-এর সর্বোচ্চ সেবাদানের প্রত্যয়, দ্রুত মানসম্পন্ন গাড়ি সরবরাহ এবং গ্রাহক-কেন্দ্রিক ব্যবস্থাপনা নিয়ে র‍্যানকন গ্লোবাল ট্রাকস বাংলাদেশের বাণিজ্যিক যানবাহন খাতে নতুন মাত্রা যোগ করে চলেছে। পাশাপাশি, বিশ্বস্ততা, দক্ষতা ও বিশ্বমানের বিক্রয়োত্তর সেবায় নতুন মানদণ্ড প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা বাংলাদেশে জ্যাক মোটরস-এর অবস্থান আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত জ্যাক মোটরস-এর ফ্ল্যাগশিপ শোরুমে গিয়ে গ্রাহকরা তাদের গাড়ির পুরো লাইনআপ দেখতে, টেস্ট ড্রাইভ নিতে এবং গাড়ি বুকিং দিতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status