ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের ডাকে ঘর থেকে বেরিয়ে ধর্ষণের শিকার কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 17 July, 2020, 10:25 AM

প্রেমিকের ডাকে ঘর থেকে বেরিয়ে ধর্ষণের শিকার কিশোরী

প্রেমিকের ডাকে ঘর থেকে বেরিয়ে ধর্ষণের শিকার কিশোরী

লক্ষ্মীপুরের রায়পুরে কিশোরীকে (১৮) ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় মো. মামুন নামে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মামুন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মদিনা বাজার এলাকার দলিল লেখক হোসেনের ছেলে।

জানা গেছে, ১০ জুলাই ওই কিশোরী বাদী হয়ে ধর্ষণের ঘটনায় হাজীমারা পুলিশ ফাঁড়িতে মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। ৭ দিন পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে একই অভিযোগ রায়পুর থানায় করা হয়।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ বলেন, বৃহস্পতিবার লিখিত অভিযোগটি পেয়েছি। আমি নিজেই অভিযোগটি তদন্ত করছি। কেউ পার পাবে না।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর ধরে প্রতিবেশী মামুনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক রয়েছে। গত ৬ মাস থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ৪ জুলাই রাত ১২টার দিকে কিশোরীকে ঘর থেকে ডেকে নেয় মামুন। পরে তাকে বাড়ির পাশে খোলা স্থানে নিয়ে ধর্ষণ করে।

এক পর্যায়ে চিৎকার শুনে কিশোরীর বাবা-মা ছুটে গেলে মামুন পালিয়ে যায়। পরে পুরো ঘটনা কিশোরী তার বাবা মাকে জানায়। এ ব্যাপারে বিচারের নামে গ্রাম্য মাতব্বরদের কালক্ষেপণে থানায় অভিযোগ করতে দেরি হয়। অভিযুক্ত মামুনের উপযুক্ত বিচার দাবি করেন ওই কিশোরী।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status