ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
অবশেষে ভিডিওর মেয়েটির পরিচয় জানা গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 3:38 PM

অবশেষে ভিডিওর মেয়েটির পরিচয় জানা গেল

অবশেষে ভিডিওর মেয়েটির পরিচয় জানা গেল

মেয়ে হয়ে রাতে রাস্তায় বেরিয়েছে! পোশাক আশাকের কোনও বালাই নেই, ভদ্র পোশাকে সবসময় বাইরে বেরোতে হয়। এমন কথা নতুন নয়, মেয়েদের উঠতে বসতে প্রায়ই শুনতে হয় এমন উপদেশবানী।  মেয়ে মানে রাতে বাড়ির বাইরে পাও রাখা যাবে না। পরতে হবে ভদ্র সভ‍্য পোশাক অর্থাৎ শাড়ি বা চুড়িদার। অনেক সময়েই জিন্স বা অন‍্য পোশাক পরায় শিকার হতে হয় পুরুশের চোরা দৃষ্টি, অশ্লীল মন্তব‍্যের।

মেয়েদের কাছে এসব প্রায় গা সওয়া হয়ে গিয়েছেই বলা যায়।  কিন্তু ভাবুন তো এই একই পরিস্থিতিতে যদি ছেলেরা  পরত? অর্থাৎ এই সমালোচনা, কটুক্তির শিকার যদি কোনও মেয়ের জায়গায় কোনও ছেলে হত, এক কথায় বলতে গেলে দুনিয়াটাই যদি পালটে যেত তাহলে কেমন হতো?

এই বিষয়টিকে নিয়েই বানানো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। একজন তথাকথিত ‘ভদ্র’ পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে একজন মেয়ের রাতে বাইরে বেরোনোর বিষয়টাই ফুটিয়ে তোলা হয়েছে ভিডিওতে, শুধু উলটো করে।  সমাজের তথাকথিত ‘নিয়ম’কে ব‍্যঙ্গ করে।  শুক্রবার রাতে পোস্ট হয় ভিডিওটি।  তারপরেই ভাইরাল।  যারা অন্তর্নিহিত সূক্ষ্ম ব‍্যঙ্গটি বুঝছেন তারা বাহবা দিয়ে শেয়ার করছেন।  অন‍্যরা নানান রকম সমালোচনা, নিন্দায় ভরাচ্ছেন কমেন্ট বক্স।

ভিডিওটি করেছেন রায়তী ভট্টাচার্য্য এক তরুণী।  পেশায় তিনি একজন অভিনেত্রী।  স্টার জলসার ‘ধ্রুবতারা’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি।  কাজ করেছেন ওয়েব সিরিজেও।  ভিডিওটি শেয়ার করার পর নেটিজেনদের নিন্দা সমালোচনার জবাবও দিয়েছেন তিনি দুটি স্ট‍্যাটাসের মাধ‍্যমে।

একটি স্ট‍্যাটাসে রায়তী লিখেছেন, ‘একটা প্রবাদ আছে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে।  এতো দেখছি শুধু বাজেনি রীতিমতো ফোস্কা পড়ে গেছে।’ অপর একটি স্ট‍্যাটাসে লিখেছেন, ‘যাদের আমার ভিডিও দেখে ফোস্কা পড়েছে তারা শনিবার রাত ১১টায় স্টার জলসায় ধ্রুবতারা সিরিয়ালটি দেখুন। আমি সেখানে খুবই অবলা একজন নারী। ওটা দেখলে আপনাদের ভাল লাগবে।’

প্রসঙ্গত, প্রথমে ডাক্তারি পাশ করে প্র‍্যাকটিস শুরু করেন রায়তী। কিন্তু মন না বসায় যোগ দেন নাটকের দলে। বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। তাঁর প্রথম ছবি ‘চোলাই’। এছাড়া দিনরাত্রির গল্প, শ্রাবণের ধারার মতো ছবিতেও অভিনয় করেন রায়তী।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status