ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ভারতে সংক্রমণের নতুন রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 2:12 PM

ভারতে সংক্রমণের নতুন রেকর্ড

ভারতে সংক্রমণের নতুন রেকর্ড

ভারতে শেষ ২৪ ঘণ্টায় আরও ৩২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হলেন, মোট ৯ লাখ ৬৮ হাজার মানুষ।

এই প্রথমবার মাত্র ২৪ ঘণ্টায় ৩০ হাজারের বেশি মানুষের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ল। বুধবার (১৫ জুলাই) ২৯ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছিল।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৬০৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৯১৫ জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৬ লাখ ১ হাজার জন।

প্রায় ১৩০ কোটি মানুষের দেশে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার পরীক্ষা করা নমুনার ৯ দশমিক ১৯ শতাংশ মানুষ করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছিলেন, বৃহস্পতিবার সেখানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status