ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১২ হাজার ছাড়াল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:19 PM

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১২ হাজার ছাড়াল

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১২ হাজার ছাড়াল

চট্টগ্রামে আরো ৩৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৩৩০ জন হলো। আক্রান্তদের মধ্যে নগরীর ৩১৩ জন, হাটহাজারীর ১৫ জন, পটিয়ার ১৫ জন, রাউজানের ১২ জন, আনোয়ারার ১২ জন, ফটিকছড়ির ছয়জন, সীতাকুণ্ডের ছয়জন, চন্দনাইশের চারজন, বোয়ালখালীর চারজন ও রাঙ্গুনিয়ার চারজন রয়েছেন। এছাড়া সাতকানিয়া, বাঁশখালী, মিরসরাই ও সন্দ্বীপের দুইজন।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ইম্পেরিয়াল হাসপাতাল ও ঢাকার ল্যাব থেকে দুই হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৫৭ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৮৭ জন। এছাড়া নতুন করে তিনজনসহ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২২০ জন।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status