ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
করোনায় পেছাবে বৈশ্বিক উন্নয়ন: জাতিসংঘ মহাসচিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:33 PM

করোনায় পেছাবে বৈশ্বিক উন্নয়ন: জাতিসংঘ মহাসচিব

করোনায় পেছাবে বৈশ্বিক উন্নয়ন: জাতিসংঘ মহাসচিব

করোনায় বৈশ্বিক উন্নয়ন পিছিয়ে যাবে বহু বছর বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার এসডিজি অর্জনের অগ্রগতি শীর্ষক এক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, করোনা সংকট আঘাত হানার আগে থেকেই বিশ্ব ২০৩০ সালের লক্ষ্য অর্জনের সঠিক পথে ছিল না। একসময় আমাদের মরিয়াভাবে এগিয়ে যাওয়া দরকার ছিলো।

তিনি বলেন, কোভিড-১৯ আমাদের কয়েক বছর, এমনকি কয়েক দশক পেছনে নিয়ে যেতে পারে। এটি দেশগুলোকে বিশাল আর্থিক ও প্রবৃদ্ধির চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই সংকট আমাদের এসডিজি থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে।

গুতেরেস বলেন, করোনা এমন সময়ে আঘাত হেনেছে যখন বিশ্ব আগে থেকেই অগ্রহণযোগ্যভাবে দারিদ্র্য বৃদ্ধি, দ্রুত জলবায়ু পরিবর্তন, অব্যাহত লিঙ্গবৈষম্য এবং অর্থায়নে বিশাল ব্যবধানের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে।

তিনি বলেন, সব ঠিক হয়ে যাবে- আমি এটা বলতে আসিনি। আমাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে। করোনা সংকট আমাদের অতীত ও বর্তমান ব্যর্থতার জন্যই ধ্বংসলীলা চালাচ্ছে।




সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status