ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
করোনার কাছে হেরে গেলেন ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:27 PM

করোনার কাছে হেরে গেলেন ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার

করোনার কাছে হেরে গেলেন ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার

বুধবার বিকেল পৌনে ৪টায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ মাগরিব নামাজের জানাজা শেষে উত্তরা চার নম্বর সেক্টরে তাকে দাফন করার কথা।

ডা. সাঈদ হায়দারের বড় ছেলে বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফ হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সাইদ হায়দার ১৯২৫ সালের ৫ পৌষ পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পাস করেন। তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেও দেশ ভাগের পর ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেন। তিনি সহশিক্ষার্থীদের মধ্যে সবার বয়োজ্যেষ্ঠ ছিলেন।

ভাষা আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররা প্রথম শহীদ মিনার গড়ে তোলেন আর এর নকশা করেন বদরুল আলম। তাকে সহযোগিতা করেছিলেন সাঈদ হায়দার, যা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী ধবংস করে দেয়।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status