ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
হাতিয়ায় নৌকা ডুবে তিনজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 6:40 PM

হাতিয়ায় নৌকা ডুবে তিনজনের মৃত্যু

হাতিয়ায় নৌকা ডুবে তিনজনের মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার বাসিন্দা শুকলব দাস (২৫), প্রাণনার্গ (৫০) ও সৌরভ (১৩)। গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার (১৫ জুলাই) দুপুর পর্যন্ত তিনজনের মরদেহসহ জীবিতদের উদ্ধার করা হয়। হাতিয়ার মোরশেদ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তিনদিন আগে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে একটি নৌকা নিয়ে নদীতে যায়। গতকাল রাত সাড়ে ৭টার দিকে নৌকাটি ভাসানচরের কাছাকাছি চর রাঙ্গুনিয়ার দক্ষিণে ডুবে যায়। বুধবার দুপুর পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status