ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বাবাকে তালাক দিয়ে ২০ বছরের সৎ ছেলেকে বিয়ে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 4:15 PM

বাবাকে তালাক দিয়ে ২০ বছরের সৎ ছেলেকে বিয়ে!

বাবাকে তালাক দিয়ে ২০ বছরের সৎ ছেলেকে বিয়ে!

রাশিয়াতে বাবাকে তালাক দেয়ার পর ছেলে বিয়ে করছেন সৎ মা।  তাদের প্রথম সন্তান জন্ম গ্রহণের মূহুর্তের জন্যও অপেক্ষা করেছেন বলেও জানান এই নতুন দম্পতি।  দেশটির পশ্চিমাঞ্চলের ক্রেসনোদার ক্রাইয়ে এই ঘটনাটি ঘটেছে।

ওই নারীর নাম মেরিনা বালমেশেভা (৩৫) এবং ২০ বছর বয়সের ওই ছেলের নাম ভ্লাদিমির শ্যাভরিন।  গত মে মাসে মেরিনা তার সাবেক স্বামীর ৭ বছরের ছেলে শ্যাভরিনের সঙ্গে তোলা একটি পুরাতন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এরপরও তিনি আলোচনায় চলে আসেন। বর্তমানে তারা এক সঙ্গেই থাকেন। এমন খবর প্রকাশে করেছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

মেরিনা তার ৪ লাখ ২০ হাজার ফলোয়ারের ইনস্টাগ্রামে বিয়ের আগের ও পরের ছবিটি পোস্ট করেন। কিন্তু মানুষ তাকে সমর্থ না করে ব্যাপক সমালোচনা করেন।

২০০৭ সাল থেকে দীর্ঘ ১০ বছর স্বামী আলেক্সিরের (৪৫) সঙ্গে ঘর করেন মেরিনা। এরপর তাদের মধ্যে বিচ্ছেদ হয় এবং সৎ ছেলে শ্যাভরিনকে বিয়ে করেন তিনি।

এই সপ্তাহে স্থানীয় রেজিস্ট্রি অফিসে শ্যাভরিনকে বিয়ের করার ভিডিও শেয়ার করেন মেরিনা। একই সঙ্গে তারা দু’জনেই ছেলে সন্তান হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন।



সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status