ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
শেষ ধাপে মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে মডার্না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 4:11 PM

শেষ ধাপে মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে মডার্না

শেষ ধাপে মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে মডার্না

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। গত ডিসেম্বরে চীনে প্রাদুর্ভাব হওয়া প্রাণঘাতী এই ভাইরাস ২ শতাধিক দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। করোনার কারণে সারাবিশ্বেই ভয়াবহ সংকট তৈরি হয়েছে।

এই ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে ইতোমধ্যেই ভ্যাকসিন আবিষ্কারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। ভ্যাকসিন চলে এলেই করোনা নিয়ে ভয় হয়তো অনেকটাই কেটে যাবে।

মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে যে কয়েকটি দেশ এগিয়ে আছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটির ওষুধ কোম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিনটি প্রথম এবং দ্বিতীয় ধাপ পার করেছে। খুব দ্রুত তারা তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা চালাতে যাচ্ছে।

করোনা নিয়ে বিশ্বব্যাপী নানানধরনের খারাপ খবরের মধ্যে নতুন করে আশার আলো দেখালো মডার্না। তারা জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে ৩০ হাজার মানুষের দেহে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে। অপরদিকে আগামী অক্টোবরের মধ্যেই এই পরীক্ষার ফলাফল জানা যাবে।

এর আগে ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের পরীক্ষায় যে ৬শ জন সুস্থ স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স ছিল ১৮ থেকে ৫৫ এর মধ্যে। আর বাকিদের বয়স ছিল ৫৫ বছরের বেশি।

এই ভ্যাকসিনটি দ্রুতগতিতে অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতগতি বা ‘ফাস্টট্র্যাক’ অনুমোদনের অর্থ হলো, টিকার অনুমোদনের প্রক্রিয়া সাধারণ সময়ের চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন করা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।

এদিকে, নভেল করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের সব ক’টি ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। একই সঙ্গে তারা এই ভ্যাকসিন আগামী ১২ থেকে ১৪ আগস্টের মধ্যে বাজারে আনার ঘোষণা দিয়েছেন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status