ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সিপিএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 2:48 PM

সিপিএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

সিপিএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি দল থেকে বড় অংকের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু বিভিন্ন কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেয়ার কথা জানিযেছেন তিনি।

সিপিএল এর ফ্র্যানচাইজিটি ৯০ হাজার ডলারের প্রস্তাব দিয়েছিল তামিম ইকবালকে। তবু সে প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘দুটি কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি। প্রথমত আমি ঢাকা প্রিমিয়ার লিগের একটি দলের সংগে চুক্তিবদ্ধ। এখন হুট করে প্রিমিয়ার লিগ শুরু হলে ক্লাবটিকে বনচিত করা হবে। দ্বিতীয়ত, পরিবার। ওখানে চার্টার্ড ফ্লাইটে দলগুলো যাতায়াত করবে। এখন যদি জরুরি কোন পরিস্থিতিতে দেশে আসতে হয়, তা সম্ভব হবে না।’

আর এ কারণে ৯০ হাজার ডলারের চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিতে হয়েছে তামিমকে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status