ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কলাপাড়ায় নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, চলছে রান্না
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 2:12 PM

কলাপাড়ায় নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, চলছে রান্না

কলাপাড়ায় নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, চলছে রান্না

নলকূপের পাইপ থেকে বের হচ্ছে গ্যাস। আর এই গ্যাসের সাহায্যে হচ্ছে রান্না। পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউপির বড়হরপাড়া গ্রামে নাসির উদ্দিনের বাড়ি মিলছে এমন চিত্র।

নাসির উদ্দিন জানান, দুই মাস আগে নলকূপ বসায়। এ সময় পাইপ স্থাপনের সময় ৮০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উপরের দিকে উঠে আসে। মঙ্গলবার সকালে নলকূপের সঙ্গে পাইপের সংযোগ দেয়ার জন্য নলকূলের নিচে গর্ত করি। এসময় গ্যাস বের হতে দেখে পাইপের মাধ্যমে চুলায় গ্যাসের সংযোগ দিয়ে রান্নার কাজ করা হয়। বিষয়টি পটুয়াখালী-৪ আসনের এমপিসহ ইউএনওকে জানানো হয়েছে।

খবর পেয়ে বুধবার নাসির উদ্দিনের বাড়ি বুধবার পরিদর্শন করেছেন ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

তিনি জানান, খবর পেয়ে নাসির উদ্দিনের বাড়ি পরিদর্শন করা হয়েছে। ধুলাসার ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। এই গ্যাসের কাছাকাছি আগুন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। আরো দুয়েকদিন দেখার পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status