ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 2:30 PM

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি জেলায় এসব দুর্যোগ ঘটেছে।

সংস্থাটির মুখপাত্র রাদিতিয়া জাতি জানান, উত্তর লুয়ু জেলায় হড়কা বান আঘাত হানার পর থেকে ২৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধাকারী কর্মকর্তারা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে এক গ্রামে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি ও ঘন কাদার মধ্যে আধা ডুবন্ত একটি ট্রাক দেখা গেছে। স্থানীয় বিমানবন্দরের একটি রানওয়েও কাদা ও আবর্জনায় ডুবে ছিল।

দুর্যোগ প্রশমণ সংস্থা এবং তল্লাশি ও উদ্ধার সংস্থার স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, ভারি বৃষ্টিপাতে বেশ কয়েকদিন ধরে নিকটবর্তী তিনটি নদীতে প্লাবন দেখা দিয়েছিল, তখন ৬৫৫ জন লোককে সরিয়ে নেয়া হয়।

নির্দিষ্টভাবে বর্ষাকালে ইন্দোনেশিয়া ঘনঘন বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের শিকার হয়। বন উজাড়ের কারণে এই পরিস্থিতি দিন দিন আরো নাজুক হচ্ছে।

উল্লেখ্য, জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্মরণকালের মধ্যে অন্যতম ভারি বৃষ্টিপাত হয়েছিল। ওই বৃষ্টিপাতে দেখা দেয়া হঠাৎ বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছিল।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status