ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গ্রেপ্তারের পর শাহেদের দ্বিতীয় অফিস উত্তরায় র‌্যাবের অভিযান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 1:45 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 July, 2020, 1:46 PM

গ্রেপ্তারের পর শাহেদের দ্বিতীয় অফিস উত্তরায় র‌্যাবের অভিযান

গ্রেপ্তারের পর শাহেদের দ্বিতীয় অফিস উত্তরায় র‌্যাবের অভিযান

আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তারের পর ঢাকার উত্তরার একটি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব।  বুধবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই অভিযান শুরু হয়।

কী কারণে সেখানে অভিযান জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, এটা শাহেদের দ্বিতীয় অফিস। এই ফ্ল্যাটের খবর আগে পায়নি র‌্যাব। শাহেদকে গ্রেপ্তারের পর তার কাছে এই ফ্ল্যাটের হদিস মেলে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

করোনা ভাইরাস মহামারির মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় এক সপ্তাহ ধরে পলাতক মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে বুধবার ভোরে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। শাহেদ বোরকা পড়ে ভারতে পালানোর চেষ্টায় ছিলেন বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। সকাল ৯টার দিকে শাহেদকে ঢাকায় আনার পর উত্তরায় র‌্যাব সদরদপ্তরে রাখা হয়েছে।

গত ৬ ও ৭ই জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযান চালায় র‌্যাব। কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদন নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ওই হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।
জানা যায়, ‘কোভিড ডেডিকেটেড’ হাসপাতাল হিসেবে চিকিৎসা দিয়ে আসা এ চিকিৎসালয়ের লাইসেন্সের মেয়াদই পার হয়ে গেছে বহু আগে।

অভিযানে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা ভাইরাস চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার পর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেয়া হয়।

কোভিড-১৯ পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা র‌্যাবের মামলায় বলা হয়েছে, ভুয়া প্রতিবেদন দিয়ে প্রায় ছয় হাজার লোকের কাছ থেকে দুই কোটি ১০ লাখ টাকা আদায় করেছে রিজেন্ট। ওই মামলায় সাহেদসহ ১৭ জন আসামি।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status