ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হটাৎ মৃত্যু বাড়লো, একদিনে শনাক্ত দুই লাখ ১৮ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 1:43 PM

হটাৎ মৃত্যু বাড়লো, একদিনে শনাক্ত দুই লাখ ১৮ হাজার

হটাৎ মৃত্যু বাড়লো, একদিনে শনাক্ত দুই লাখ ১৮ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি হটাৎ করেই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় ছয় হাজার মানুষ। এছাড়া দুই লাখ ১৮ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৫২৫ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৭৬০ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৭৬ লাখ ৯৬ হাজার ৩৮১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ৩৪১ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৪৩ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৯৩৫ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩৯ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ৩৫ লাখ ৪৫ হাজারের বেশি সংক্রমিত।

এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। ৫৮৮ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ২৪ হাজারের বেশি। নতুন ২৯ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে নয় লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status