ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যুক্তরাজ্যেও নিষিদ্ধ হচ্ছে হুয়াওয়ের ৫-জি নেটওয়ার্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 1:24 PM

যুক্তরাজ্যেও নিষিদ্ধ হচ্ছে হুয়াওয়ের ৫-জি নেটওয়ার্ক

যুক্তরাজ্যেও নিষিদ্ধ হচ্ছে হুয়াওয়ের ৫-জি নেটওয়ার্ক

যুক্তরাজ্যের মোবাইল অপারেটরদেরকে আগামী ৩১ ডিসেম্বরের পরে চীনা কোম্পানি হুয়াওয়ের নতুন ৫-জি নেটওয়ার্কের সরঞ্জাম কিনতে নিষেধ করা হয়েছে। সেই সাথে অবশ্যই ২০২৭ সালের মধ্যে চীনা এ ফার্মের ব্যবহৃত ৫-জি কিট মোবাইল অপারেটররা তাদের নেটওয়ার্ক থেকে সরিয়ে ফেলবে বলেও এ সিদ্ধান্তে জানানো হয়েছে। ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন হাউস অফ কমন্সকে এমনই এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ওয়াশিংটন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার অনুসরণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অলিভার ডাউডেন দাবি করেছেন যে, হুয়াওয়ে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিয়েছে। অবশ্য এমন অভিযোগ বারবার অস্বীকার করে আসছে হুয়াওয়ে।

ডাউডেন এটাও বলেছেন যে, এই পদক্ষেপের ফলে তার দেশে এক বছরের মধ্যে ৫-জি নেটওয়ার্কের বিস্তার  বিলম্বিত করবে।

৫-জি প্রযুক্তিটি দ্রুত ইন্টারনেট গতি এবং ওয়্যারলেস ডিভাইসকে সাপোর্ট করার সক্ষমতার প্রতিশ্রুতি দেয়, যার ফলে মোবাইল গেমিং থেকে শুরু করে উচ্চ মানের ভিডিও স্ট্রিম এবং এমনকি চালকবিহীন গাড়িগুলো একটি আর একটির সাথে কথাও বলতে পারে। ৫-জি সংযোগের এ সুবিধা যুক্তরাজ্যের কয়েক ডজন শহরে পাওয়া গেলেও এর কভারেজ এখনো খুব কম।

ডাউডেন বলেছেন, ‘এটি কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। তবে যুক্তরাজ্য টেলিকম নেটওয়ার্কগুলোর জন্য, আমাদের জাতীয় সুরক্ষা এবং আমাদের অর্থনীতির জন্য এখনই এবং আসলেই দীর্ঘমেয়াদে এটি একটি সঠিক সিদ্ধান্ত।’

তবে এই পদক্ষেপের ফলে হুয়াওয়ের স্মার্টফোন গ্রাহকদের কাছে বিক্রি করতে বা নেটওয়ার্ক পরিসেবা  নিতে কোনো সমস্যা হবে না।

যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এমন সিদ্ধান্তকে ‘হতাশাব্যঞ্জক’ ও ‘ভুল’ বলে আখ্যায়িত করেছেন।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই সংবাদকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বিশ্বব্যাপী এমন দেশগুলোর একটি বর্ধমান তালিকায় যুক্তরাজ্য যোগ দিলো যারা অবিশ্বস্ত, উচ্চ-ঝুঁকিপূর্ণ বিক্রেতার ব্যবহার নিষিদ্ধ করে তাদের জাতীয় সুরক্ষার পক্ষে দাঁড়িয়েছে।



সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status