ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভারতে একদিনে আক্রান্ত ২৯ হাজারের বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 1:24 PM

ভারতে একদিনে আক্রান্ত ২৯ হাজারের বেশি

ভারতে একদিনে আক্রান্ত ২৯ হাজারের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। দেশটিতে গত কয়েকদিনে একের পর এক সংক্রমণের রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ২৯ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪২৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ১৮১ জন। একইদিনে মৃত্যু হয়েছে ৫৮২ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩০৯ জন।

দেশটিতে আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পযর্ন্ত করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৬৬৫জন। তাদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৬৯৫ জন। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩২৪। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৯ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭ হাজার ৩১০ জন।

তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ৩৪৬ জন। কোভিড-১৯ সংক্রমণে মারা গেছে ৩ হাজার ৪৪৬ জন। অপরদিকে, সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ২৩৬ জন।

এরপরেই রয়েছে গুজরাট। পশ্চিমের এই রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৬৩৭। মারা গেছে ২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছে ৩০ হাজার ৫০৩ জন।

এদিকে, উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৭২৪ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৯৮৩ জন। ওই রাজ্যে করোনার অ্যাক্টিভ কেস ১৩ হাজার ৮৫৮টি।

তবে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও বেড়েছে। এরইমধ্যে দেশটিতে প্রায় ৬ লাখ রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে। অর্থাৎ মোট আক্রান্তের ৬২ দশমিক ২৩ ভাগই সুস্থ হয়ে উঠেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৫৭২ জন।

উল্লেখ্য, বিশ্বে যে কয়েকটি দেশে অত্যন্ত উঁচু হারে করোনাভাইরাসে সংক্রমণ বেড়েছে, এর মধ্যে ভারত অন্যতম। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে আক্রান্তে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল পরে তৃতীয় স্থানে  ভারত।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status