ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিড়ি খাওয়ার জন্য দিয়াশলায় নিয়ে মারামারিতে নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 9:56 AM

বিড়ি খাওয়ার জন্য দিয়াশলায় নিয়ে মারামারিতে নিহত ১

বিড়ি খাওয়ার জন্য দিয়াশলায় নিয়ে মারামারিতে নিহত ১

খুলনা মহানগরীর দৌলতপুরে দিয়াশলায় নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে জামাল ওরফে টুটে জামাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ২টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার সেনপাড়াতে এ ঘটনা ঘটে।

নিহত জামাল ওই এলাকার শামসুর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। একইসঙ্গে গোডাউনে শ্রমিকের কাজও করতেন।

দৌলতপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, বিড়ি খাওয়ার জন্য দিয়াশলায় নিয়ে কয়েকজন মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারপিঠের ঘটনা ঘটে। এতে জামাল মারা যান। পরে বুধবার ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। এখনও মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় কেউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে যারা জড়িত সকলেই মাদকাসক্ত।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status