ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
বলিউডে করোনার থাবায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 5:35 PM

বলিউডে করোনার থাবায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯

বলিউডে করোনার থাবায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯

তীব্র গতিতে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সর্বত্র দিশেহারা মানুষ ৷এবার বলিউডেও মারণ করোনার থাবায় খারাপ অবস্থা ৷অভিনেতা পার্থ সমথান করোনা আক্রান্ত ৷ তিনি কসৌটি জিন্দেগি -র প্রধান চরিত্র ৷ তিনি নিজেই সোশ্যাল হ্যান্ডেল নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন৷তিনি করোনা আক্রান্ত হয়ে পড়ায় আপাতত বন্ধ হয়ে গেছে এই সিরিয়ালের শ্যুটিং ৷

একতা কাপুরের প্রোডাকশন হাউসের অত্যন্ত জনপ্রিয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তনুশ্রী দাশগুপ্ত করোনা পজিটিভ হয়েছেন ৷ তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৷ তবে তাঁর পরিস্থিতি এখন স্থিতিশীল ৷

উঙ্গলি ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করা র‍্যাচেল হোয়াইট করোনা আক্রান্ত হয়েছেন ৷ তিনি কলকাতার মডেলিং দুনিয়ার খুবই জনপ্রিয় মুখ ৷ বি টাউনেও নিয়মিত কাজ করেন তিনি ৷

অনুপম খেরের মা দুলারী খের -ভাই রাজু খের ও তাঁর স্ত্রী -সন্তান সকলেই কভিড ১৯ পজিটিভ হয়েছেন ৷ শনিবার রাতে প্রথমে অমিতাভ বচ্চন ও পরে অভিষেক বচ্চনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্টে চমকে যান সকলেই ৷

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status