ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
টি-টোয়েন্টির বিশ্বসেরা একাদশ গড়লেন টম মুডি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 5:15 PM

টি-টোয়েন্টির বিশ্বসেরা একাদশ গড়লেন টম মুডি

টি-টোয়েন্টির বিশ্বসেরা একাদশ গড়লেন টম মুডি

বর্তমান সময়ে খেলতে পারবে এমন ক্রিকেটারদের নিয়ে বিশ্ব টি-টোয়েন্টি একাদশ গঠন করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কোচ টম মুডি। দল বাছাইয়ের ক্ষেত্রে গত ১০ বছরের পারফরম্যান্স বা কোনো ক্রিকেটারের রেকর্ডের দিকেই তাকাননি তিনি। এছাড়া অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রেও চমক দেখিয়েছেন এই কোচ।

মুডি তার বিশ্ব একাদশের ওপেনিংয়ে রেখেছেন স্বদেশী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে। দলের অধিনায়ক হিসেবে রোহিতকেই বেছে নিয়েছেন তিনি। এর পেছনে আইপিএলের সাফল্যকে কারণ হিসেবে দেখিয়েছেন টম। প্রথম উইকেটপতনের পর মুডির ভরসার নাম ভারতের বিরাট কোহলি।

নাম্বার চারে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে রেখেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ। মিডল অর্ডারের পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে একজন বাঁহাতি ব্যাটসম্যানকে পছন্দ করেন মুডি। তাই এই জায়গায় তার পছন্দ ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। উইকেটকিপার হিসেবেও কাজ সারতে পারবেন এই ক্রিকেটার।

মুডির দলে পরের দুটি জায়গাও দুই ক্যারিবিয়ানের। ছয় নাম্বারে নামবেন হার্ডহিটার আন্দ্রে রাসেল। তার পরই পিঞ্চ হিটিংয়ে পারদর্শী অফস্পিনার সুনীল নারাইনকে রেখেছেন মুডি।

বিপিএলে রংপুর রেঞ্জার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করা মুডির দলে এরপর সবাই জেনুইন বোলার। ব্যাটিং ক্রমানুসারে তারা হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, ইংল্যান্ডের জোফরা আর্চার ও ভারতের জাসপ্রিত বুমরাহ।

এই দলে ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে রাখতে চাইলেও শুধু এখন যারা খেলছেন তাদের মাঝেই দল বেছে নিয়েছেন বলে জানিয়েছেন টম মুডি।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status