ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
করোনা টেস্টের জন্য টেবিলে শুয়ে দানবাকৃতির গরিলা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 4:58 PM

করোনা টেস্টের জন্য টেবিলে শুয়ে দানবাকৃতির গরিলা!

করোনা টেস্টের জন্য টেবিলে শুয়ে দানবাকৃতির গরিলা!

করোনা পরীক্ষা করতে এসেছে একটি গরিলা। এমনই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। মিয়ামি শহরে এক বিরাটাকার গরিলার করোনা টেস্ট হয়েছে এবার। তবে স্বস্তির কথা তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ, শানগো নামের এই গরিলার ঠিকানা মিয়ামি চিড়িয়াখানায়। সেখানেই দিন কয়েক আগে নিজের ভাই বার্নির সঙ্গে হাতাহাতি হয়েছিল তার। সে একেবারে রক্তারক্তি কাণ্ড। এমনিতে তারা ভালোই বন্ধু। তাই দুই ভাইকে লড়তে দেখে অবাক হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। লড়াইয়ে গুরুতর চোট পায় ৩১ বছরের শানগো। তাই চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক হয় এই সুযোগে করোনা টেস্টও করিয়ে নেওয়া হবে।

চিকিৎসরা দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরিলার শরীরের কোনো হাড় ভাঙেনি। করোনাও থাবা বসাতে পারেনি শরীরে। বাকি যা চোট লেগেছে, তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

তবে নিজের আস্তানায় ফিরে গেছে শানগো। তার খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তার করোনার পরীক্ষার সময়ের ছবি ঘুরছে সামাজিক মাধ্যমে। সূত্র: সংবাদ প্রতিদিন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status