পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 4:44 PM
পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো
পাকিস্তানে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ২ হাজার ৭৫৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর ফলে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে।
পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বর্তমানে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৬২৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ২৬৬ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৬১ হাজার ৯১৭ জন।
দেশটিতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে সিন্ধু প্রদেশে। সেখানে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ৫৩৩ জন আক্রান্ত হয়েছেন। পাঞ্জাবে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৪৩ জন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪৮৬ জন। এছাড়া রাজধানী ইসলামাবাদে ১৪ হাজার ১০৮, বেলুচিস্তানে ১১ হাজার ১৮৫, গিলগিত বালতিস্তান প্রদেশে ১ হাজার ৬৭১ ও আজাদ কাশ্মীরে ১ হাজার ৫৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।