ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নেত্রকোনায় বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 1:24 PM

নেত্রকোনায় বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

নেত্রকোনায় বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

নেত্রকোনার দুর্গাপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। রোববার সকালে বেড়ি বাঁধটি ভেঙে যায়।  

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নেতাই নদীর প্রবল স্রোতে গাঁওকান্দিয়া ইউপির বন্দ উষান, ভাদুয়া, জাকিরপাড়া, শ্রীপুরসহ ১২টির বেশি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ছে।

উপজেলার বন্দ উষান গ্রামে ওই ঝুঁকিপূর্ণ বাঁধটি ভেঙে যায়। ওই গ্রামের সবকটি গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একবারে ভেঙে পড়েছে। নৌকা ও কলার ভেলা তৈরি করে মানুষ প্রয়োজনীয় কাজ সেরে নেয়ার চেষ্টা করছেন।  

চরম ঝুঁকিতে রয়েছে বেশকটি শিক্ষা প্রতিষ্ঠান। ভাদুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বন্দ উষান বাজার, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা। চলমান ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, বন্দ উষান গ্রামের নেতাই নদীর বাঁধটি রক্ষার জন্য চেষ্টা করেছি। হঠাৎ বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনা জেলার উপ-প্রকৌশলী মো. রহিদুল হোসেন খান জানান, অল্প দিনের ব্যবধানে ফের বন্যার পানি বেড়ে বেড়িবাঁধটি ভেঙে গেছে। দ্রুত বাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ইউএনও ফারজানা খানম জানান, ওই বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। ঊর্দ্ধতন কৃর্তপক্ষের সঙ্গে কথা বলে জরুরি ভিওিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status