ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনার্স পাশ না করেই বিসিএস, প্রথমবারেই পুলিশ ক্যাডারে দশম!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 11:46 PM

অনার্স পাশ না করেই বিসিএস, প্রথমবারেই পুলিশ ক্যাডারে দশম!

অনার্স পাশ না করেই বিসিএস, প্রথমবারেই পুলিশ ক্যাডারে দশম!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের english and american literature এ পড়ােশোনা করেছেন ফয়সাল তানভীর। অনার্স পাস করার আগেই তিনি ৩৮তম বিসিএসে প্রথমবারের মত অংশ নেন। অনার্সের অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই তিনি প্রথম ভাইভা দিয়েছিলেন। তার প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার। সেই স্বপ্নই ছুঁয়েছেন তিনি। ৩৮তম বিসিএসে পুলিশ ক্যাডারে তিনি ১০ম হয়েছেন।

ফয়সাল তানভীর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেইসবুকে লিখেন, আমি খুবই ভাগ্যবান। ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিল এ বন্ধুর পথে। আমার ভালোবাসার ছোঁয়ামনি, আমার সবসময়ের সাহস আমার বড়আপু, এবং অবশ্য অবশ্যই আমার বাবা মা।

বন্ধু,ভাই-বেরাদার দের কথা উল্লেখ করতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে। তাই আর লিখলাম না তাদের নাম। আমি জানি তারা ঠিকই বুঝে নিবে আমি কার কার কথা বলতে চাচ্ছি।

জানা গেছে, ফয়সাল তানভীর নাটোর গভ. বয়েজ হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে। পরে তিনি ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status