ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইশো নিয়ে এলো ‘ওয়ার্ক ফর্ম হোম’ ফার্নিচার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 11:36 PM

ইশো নিয়ে এলো ‘ওয়ার্ক ফর্ম হোম’ ফার্নিচার

ইশো নিয়ে এলো ‘ওয়ার্ক ফর্ম হোম’ ফার্নিচার

করোনার থাবায় নিস্তব্ধ পুরো দেশ। এমন সময়ে দেশের অর্থনৈতিক চাকা সচল করতেই বাসায় থেকে অফিসের কাজ করার সিদ্ধান্ত নেয় অনেক প্রতিষ্ঠিান। যদিও প্রতিষ্ঠান কিংবা কর্মচারীদের জীবনযাত্রা ও কাজের সাথে আকস্মিক পরিবর্তন মানিয়ে নিতে কঠিন হচ্ছে, তারপরেও যত দিন এই মহামারি নিয়ন্ত্রণে না আসছে, তত দিন সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

অর্থাৎ অতীতের চেনা কাজ-কর্মে ফেরা হবে না।

সেজন্যই বাসায় বসে অফিসের কাজ করার পরিবেশ ফিরিয়ে আনতে ফার্নিচার ভিত্তিক প্রতিষ্ঠান ইশো নিয়ে এসেছে ‘ওয়ার্ক ফর্ম হোম’ ফার্নিচার। ‘ওয়ার্ক ফর্ম হোম’ ফার্নিচারে রয়েছে উদ্ভাবনী সব শৈল্পিক নকশা আর প্রযুক্তির সমাহার।  
এই ফার্নিচারগুলো হচ্ছে- এক্সিকিউটিভ চেয়ার, ওয়ার্ক স্টেশন, স্টাডি টেবিল ও ট্রেস। যেখানে রাখা যাবে ল্যাপটপসহ বিভিন্ন ধরনের বই।

আর এসব পণ্যের মধ্যে গ্রাহক পাচ্ছে ১০% ছাড়। এছাড়াও এই অফারে অন্তর্ভুক্ত রয়েছে ইশো’র স্মার্ট সিরিজের বেশ কয়েকটি পণ্য। এসব প্রযুক্তি চালিত ফার্নিচারগুলোতে গ্রাহকরা পাবেন সমন্বিত চার্জিং কার্যকারিতার সুবিধা।
পরিস্থিতি কিংবা প্রয়োজনের তাগিদে হলেও সবাই ‘ওয়ার্ক ফর্ম হোম’-এর সাথে মানিয়ে নিতে চেষ্টা করছে, এর ভালো-মন্দ দিকগুলো সম্পর্কে অবগত হচ্ছে। এসবের মাঝেও বাসাটাকে অফিসের পরিবেশে সাজিয়ে নিতে প্রয়োজন নিখুত জায়গায় নিখুত ফার্নিচার।

আর সেই সঠিক জায়গায় শৈল্পিক সব নকশা দিয়ে হোম অফিস নির্মাণ করার সুযোগ দিচ্ছে ইশো’র এই নতুন ফার্নিচার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status