ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে গৃহবধূ নিখোঁজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 11:05 PM

নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে গৃহবধূ নিখোঁজ

নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে গৃহবধূ নিখোঁজ

মাদারীপুরের শিবচর বহেরাতলায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতের টানে নিখোঁজ হয়েছেন লাইলী বেগম (৪০) নামে এক গৃহবধূ।

স্থানীয়রা উদ্ধার কাজ করছে তবে খোঁজ মেলেনি এখনও তার। বুধবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যান তিনি। নিখোঁজ লাইলী বেগম শিরুয়াইল ইউনিয়নের বাটেরচর গ্রামের দবির মাদবরের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বহেরাতলার কলাতলা আড়িয়াল খাঁ নদীর পাড়ে গোসল করতে নেমেছিলেন লাইলী বেগম। কোমর পানিতে নেমতে হঠাৎ স্রোতের টানে ভেসে চলে যান। সারা দিনই স্থানীয়রা ট্রলার দিয়ে খোঁজা-খুঁজি করেছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status