ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রশিক্ষণের সময় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 10:34 PM

প্রশিক্ষণের সময় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট

প্রশিক্ষণের সময় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় মার্কিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হয়েছেন। 

বুধবার মার্কিন বিমান বাহিনীর এক সূত্র এ তথ্য জানিয়েছে।

ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাউথ ক্যারোলিনার কলাম্বিয়ার ৩০ মাইল পূর্বে বিমান বাহিনীর লকহিড-মার্টিন এফ-১৬সিএম যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। রাতে নিয়মিত অনুশীলনের সময় শ্য এয়ার ফোর্স ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির বিমান বাহিনী জানিয়েছে, বিমানটিতে শুধুমাত্র পাইলটই ছিলেন। তবে এই পাইলটের ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এখনো বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি বলে জানানো হয়েছে।

সূত্র- রয়টার্স
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status