ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত, থাইল্যান্ড নেওয়ার প্রক্রিয়া চলছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 6:56 PM

সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত, থাইল্যান্ড নেওয়ার প্রক্রিয়া চলছে

সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত, থাইল্যান্ড নেওয়ার প্রক্রিয়া চলছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
সাহারা খাতুন দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। সাহারা খাতুন গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷

এর আগেও তিনি কিছু দিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিল।

গত বুধবার মেডিকেল বোর্ড জানিয়েছিল উন্নত চিকিৎসার জন্য সাহারা খতুনকে বিদেশ নেওয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অনতি হয়। এর পর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়।

বুধবার মজিবর রহমান আরও জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সাড়া পাওয়া গেছে। তারা পাঠাতে বলেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে আজই জানানো হবে। সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বৃহস্পতিবার বা শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হতে পারে। তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে কথা বলতে পারছেন।

গত ২ জুন সাহারা খাতুন জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status