ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বাবা-মায়ের সামনেই পেটে ছুরি ঢুকিয়ে ছেলের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 June, 2020, 12:31 AM

বাবা-মায়ের সামনেই পেটে ছুরি ঢুকিয়ে ছেলের আত্মহত্যা

বাবা-মায়ের সামনেই পেটে ছুরি ঢুকিয়ে ছেলের আত্মহত্যা

ব্যবসার টাকার হিসাব চাওয়ায় বাবা ও মায়ের সামনেই নিজ পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে ফরিদ (২০) নামে এক তরুণ। রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ ওই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, সম্প্রতি কাঁঠালের ব্যবসা করার জন্য চিনাশুকানিয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে ফরিদ তার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। কিন্তু ওই ব্যবসায় তার লোকসান হয়। রোববার দুপুরে ওই টাকার হিসেব চান তার বাবা। এ নিয়ে ফরিদের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়।

তিনি জানান, এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাবা-মায়ের সামনেই ফরিদ তার পেটের ডান পাশে ছুরি ঢুকিয়ে দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মনিরুজ্জামান জানান, ফরিদ মৃগী রোগী ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status