ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ইন্টারনেটে ‘অশ্লীল’ ভিডিও ছড়ানোয় বেলি ডান্সারের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 10:37 PM

ইন্টারনেটে ‘অশ্লীল’ ভিডিও ছড়ানোয় বেলি ডান্সারের কারাদণ্ড

ইন্টারনেটে ‘অশ্লীল’ ভিডিও ছড়ানোয় বেলি ডান্সারের কারাদণ্ড

ভিডিও শেয়ারিং সাইট টিকটকে ‘অশ্লীলতা‘ ছড়ানোর অভিযোগে মিশরের জনপ্রিয় বেলি ড্যান্সার সালমা এল-মাসরিকে ৩ বছরের কারাদণ্ড ও ৩ লাখ মিশরীয় পাউন্ড অর্থদণ্ড দেয়া হয়েছে।

গত এপ্রিলে টিকটকে অশ্লীল ছবি ও ভিডিও আপলোডের অপরাধে তাকে আটক করা হয়। আদালতে তার বিরুদ্ধে যৌন উত্তেজনা ছড়ানোর অভিযোগ আনা হয়।

অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, তার মোবাইল চুরি করে অনুমতি ছাড়াই এসব ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে।

কায়রোর একটি আদালত তার বিরুদ্ধে পারিবারিক নীতি ও মূল্যবোধ লঙ্ঘন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ‘অনৈতিক কার্যকলাপ’ ছড়ানোর অভিযোগ আনেন।
 
সালমা এল-মাসরি জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। উল্লেখ্য, এর আগেও মিশরে বেশ কয়েকজনকে সামাজিক রীতির বাইরে গিয়ে অশ্লীলতা ছড়ানোর দায়ে অভিযুক্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status