ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
করোনা ভাইরাস: বিশ্বকে দু:সংবাদ দিলো ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 10:29 PM

করোনা ভাইরাস: বিশ্বকে দু:সংবাদ দিলো ইরান

করোনা ভাইরাস: বিশ্বকে দু:সংবাদ দিলো ইরান

করোনা ভাইরাসের তান্ডবে বিপাকে পড়েছে পুরো বিশ্বের মানষ। এই ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই অতীতের সব রেকর্ড ভেঙে ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড গড়লেন ইরান।

জানা যায় একদিনেই ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ছিল ১৫৭ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৬ জন।

সবমিলিয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ৬৭০ জন এবং আক্রান্ত সংখ্যা ২ লাখ ২৫ হাজার ২০৫ জন ছাড়িয়েছে। হাসপাতালে তীব্র লক্ষণ নিয়ে ভর্তি আছেন ৩ হাজার ৩৭ জন।

এদিকে রেড জোনে নতুন নতুন শহরের নাম যুক্ত হচ্ছে, খুজেস্তান, কুর্দিস্তান, আজারবাইজান পুর্ব এবং পশ্চিম, হুরমোজগান, বুশেহের, খোরাশান রেজাভি এবং কেরমান শাহ রেড জোনে রয়েছে।

যেসব এলাকায় জনগণ স্বাস্থ্য দিক-নির্দেশনা মানছেন না সেসব এলাকায় ফের কঠোরতা অবলম্বন করা হতে পারে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৪০ ভাগ যারা করোনায় মারা গেছেন হার্ট, ডায়াবেটিক, প্রেসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

অন্যদিকে বিভিন্ন শহরে করোনা সেন্টারগুলো ভর্তি হয়ে যাওয়ায় আবারও করোনা রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল বৃদ্ধি করা হচ্ছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১ কোটির বেশি। মৃতের সংখ্যা ৮ লাখের বেশি। তবে ৫০ লাখ ৬০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status