ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পৌরসভার মেয়র নির্বাচিত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 5:06 PM

পৌরসভার মেয়র নির্বাচিত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

পৌরসভার মেয়র নির্বাচিত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়াখ্দ ফিলিপ উত্তরাঞ্চলীয় সমুদ্রবন্দর শহর ‘ল্য হাভ’ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। ২৯ জুন দ্বিতীয় দফার নির্বাচনে তিনি ৫৮.৮ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন দল এলআরইএম থেকে নির্বাচিত হলেন।

দেশটির আইন অনুযায়ী প্রধানমন্ত্রী পদে থেকে পৌরসভার মেয়র নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর মেয়াদকালীন অন্য কাউকে (কাউন্সিলরদের) দায়িত্ব দিয়ে রাখতে পারবেন; প্রধানমন্ত্রীত্ব শেষের পর মেয়র হিসেবে কাজ শুরু করতে পারবেন।

বহুল আলোচনা রয়েছে, ফরাসী প্রেসিডেন্ট কিছুদিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পদেও রদবদল হওয়ার জোর আলোচনা চলছে। তবে ফিলিপের এ জয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রোববার রাতে এলিজি প্রাসাদ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে প্যারিসে অ্যান ইদালগো সরকারি দলের জোটের প্রার্থীকে হারিয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। ৫০.২ শতাংশ ভোট পেয়ে বামপন্থী সোশ্যালিস্ট পাটির প্রার্থী ইদালগো নির্বাচিত হলেন। লে রিপাবলিক দলের প্রার্থী রাশিদা দাতি পেয়েছেন ৩২ শতাংশ ভোট, ক্ষমতাসীন দলের আন বুজি পেয়েছেন মাত্র ১৬ শতাংশ ভোট।

২৯ জুনের শেষদফার নির্বাচনের মাধ্যমে ফ্রান্সে ৩৫ হাজারের বেশি পৌরসভায় মেয়র ও তার পারিষদরা ৫ বছরের নির্বাচিত হলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status