ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চীনা কম্পানির নির্মাণ কাজ বাতিল করল মোদি সরকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 4:58 PM

চীনা কম্পানির নির্মাণ কাজ বাতিল করল মোদি সরকার

চীনা কম্পানির নির্মাণ কাজ বাতিল করল মোদি সরকার

ভারত-চীন উত্তেজনা বেড়েই চলছে। অর্থনৈতিকভাবে চীনকে কোণঠাসা করতে চীনা পণ্য বয়কটের দাবি উঠছে ভারতে। এরকম এক পরিস্থিতিতে বিহারে একটি ব্রিজ নির্মাণের জন্যে টেন্ডার বাতিল করল দেশটির কেন্দ্রীয় সরকার। ওই নির্মাণকাজে যুক্ত ছিল দুটি চীনা কম্পানি।

ভারতের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে বিএসএনএল, এমটিএমএলসহ দেশটির টেলিকম কম্পানিগুলোকে চীনের সরঞ্জাম ব্যবহার করতে নিষেধ করেছে। এবার অবকাঠামোগত ক্ষেত্রে জড়িত চীনা কম্পানিগুলোর ওপরে আঘাত হানা শুরু হলো।

বিহার সরকারের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, গঙ্গা নদীর ওপরে একটি ব্রিজ নির্মাণের জন্য নিয়োগ করা হয়েছিল মোট ৪ সংস্থাকে। এদের মধ্যে দুটি সংস্থা চীনের। ওই টেন্ডার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা প্রকল্পের মোট খরচ ধরা হয়েছিল ২,৯০০ কোটি টাকা। এর মধ্য়ে ছিল ৫.৬ কিলোমিটার লম্বা ব্রিজ, আন্ডারপাস, রেল ওভারব্রিজ ও অন্যান্য ছোট ছোট ব্রিজ।

এর আগে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর ওই ব্রিজ নির্মাণের ব্যাপারে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিকবিষয়ক কমিটি। কমিটির চেয়ারম্যান খোদ দেশটির প্রধানমন্ত্রী। কিন্তু গালওয়ানের ২০ জওয়ানের মৃত্যু পর সবকিছুই ওলটপালট হয়ে গেল।

গঙ্গার ওপরে মহাত্মা গান্ধী সেতুর সমান্তরাল ওই ব্রিজটি তৈরি হচ্ছিল। এটি তৈরি হয়ে গেল উপকৃত হতেন পাটনা, বৈশালী ও সারান জেলার মানুষজন। ব্রিজের সঙ্গেই নির্মাণের তালিকায় ছিল চারটি আন্ডারপাস, ১.৫৮ কিলোমিটার লম্বা রাস্তা, একটি ফ্লাইওভার, চারটি ছোট ব্রিজ, পাঁচটি বাস স্ট্যান্ড ও ১৩টি রোড জাংশন। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। সূত্র: জি-নিউজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status