ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 1:48 PM

পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ৯

পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ৯

পাকিস্তানের করাচি শহরের স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলার ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার হামলাকারীও রয়েছে।

সোমবার স্থানীয় সময় ৯টায় এই হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।

এক প্রতিবেদনে তারা জানায়, সশস্ত্র চারজন ব্যক্তি স্টক এক্সচেঞ্জের ভিতরে প্রবেশ করে। ভবনের গেটে গ্রেনেড হামলা চালায় তারা প্রথমে। তাতেই দু’জনের মৃত্যু হয় ও আহত হয় আরো অনেকে। পরবর্তীতে অন্তত আরো তিন বেসামরিক লোক নিহত হয়।

হামলার পরপরই স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং চার হামলাকারীকে হত্যা করেন। ওই এলাকায় এখনো অভিযান চলছে।

হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পুলিশ সার্জন ডা. কারার আহমেদ আব্বাসি জানিয়েছেন, অন্তত নয়টি মরদেহ এবং পুলিশসহ সাতজন গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয় ডা. রুথ পফু সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র: ডন, নিউজ ১৮

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status