ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মুহূর্তেই বাড়ছে লাশের সংখ্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 June, 2020, 1:53 PM

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মুহূর্তেই বাড়ছে লাশের সংখ্যা

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মুহূর্তেই বাড়ছে লাশের সংখ্যা

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় বেড়েই চলছে লাশের সংখ্যা। প্রথমে ১৪ জনের লাশ উদ্ধার করা হলেও কয়েক মিনিটের মধ্যেই তা বেড়ে ১৬ হলো। এর কিছুক্ষণ পরেই তা ২৫ জনে দাঁড়ালো।

সোমবার সকাল ৯টায় সদরঘাটের শ্যামবাজার এলাকায় মর্নিং বার্ড নামে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড।

নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সহায়তা করছে।

বিআইড‌ব্লিউ‌টিএর যুগ্ম প‌রিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিন ব‌লেন, সকাল পৌনে ৮টায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড লঞ্চটি। সদরঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় লঞ্চে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও অনেকে নিখোঁজ রয়েছেন। এরইমধ্যে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status