ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 June, 2020, 10:40 AM

হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের মাসুদ মিয়া (৩৫) ও কমলপুর গ্রামের রোমান মিয়া (২৫)।

পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে মাসুদ ও রোমান ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলে মাধবপুরের দিকে যাচ্ছিলেন। তারা ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিলেটগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে ট্রাকচালক কবির মিয়াকে ট্রাকসহ আটক করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status