ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
করোনা থেকে সুরক্ষা দিবে অ্যান্টিভাইরাল পোশাক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 12:20 PM

করোনা থেকে সুরক্ষা দিবে অ্যান্টিভাইরাল পোশাক!

করোনা থেকে সুরক্ষা দিবে অ্যান্টিভাইরাল পোশাক!

করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে অ্যান্টিভাইরাল কাপড়ের পোশাক বাজারে আনছে ভারতের টেক্সটাইল সংস্থা অরবিন্দ লিমিটেড।

সুইজারল্যান্ডের টেক্সটাইল সংস্থা হেইক এবং তাইওয়ানের স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি জিনটেক্স করপোরেশনের সঙ্গে একযোগে ভারতে প্রথমবার হেইক ভাইরোব্লক প্রযুক্তির কাপড় উৎপাদন করবে তারা।

গবেষণায় দেখা গেছে, ভাইরাস ও ব্যাকটেরিয়া জামাকাপড়ে দু’দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

অরবিন্দ লিমিটেডের দাবি, হেইক ভাইরোব্লক প্রযুক্তিতে তৈরি পোশাক সক্রিয়ভাবে ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম। এই পোশাকের সংস্পর্শে মুহূর্তের মধ্যে ভাইরাস-ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। ফলে কাপড়ের মাধ্যমে রোগজীবাণু সংক্রমণের আশঙ্কা অনেকাংশেই কমে যাবে।

এদিকে ভারতের বাজারেও হেইক ভাইরোব্লক দিয়ে তৈরি পোশাক বিশেষ জনপ্রিয় হবে বলে আশাবাদী হেইক গ্রুপের সিইও কার্লো সেন্টনজি। উন্নত সিলভার ও ভ্যাসিক্যাল প্রযুক্তির বিশেষ মেলবন্ধনে তৈরি হেইক ভাইরোব্লক প্রযুক্তি সার্স বা করোনাভাইরাসের উপরেও বিশেষ কার্যকরী বলে সুইস এই সংস্থার দাবি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status