ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
করোনার 'খাঁটি' ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 12:10 PM

করোনার 'খাঁটি' ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ার

করোনার 'খাঁটি' ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ার

প্রাণঘাতী করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছেন নাইজেরিয়ার গবেষকরা। ভ্যাকসিনটি বিস্তৃত পরিসরে বাজারে আনতে এবং বিশ্বময় ছড়িয়ে দিতে ১৮ মাস সময় লাগবে বলে জানিয়েছেন আফ্রিকার দেশটির গবেষকরা। খবর আনাদোলুর।


কোভিড-১৯ বিষয়ক গবেষণা দলের প্রধান ড. ওলাদিপো কোলাওল বলেন, ওষুধ আবিষ্কারের মাধ্যমে এ ধরনের বৈশ্বিক মহামারীর সমাধান দিতে পারাটা আমাদের জন্য আবেগের। নাইজেরিয়ার এ গবেষকের দাবি, কোভিড-১৯ ঠেকাতে কার্যকর এ ভ্যাকসিন এখন বাস্তবতা।


নাইজেরিয়ার এডা প্রদেশের অ্যাডিলেক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার ড. ওলাদিপো বলেন, ‘ভ্যাকসিনটি একেবারেই নির্ভেজাল। আমরা বেশ কয়েকবার ভ্যাকসিনটি যাচাই করেছি। এটি আফ্রিকানদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও এটি কাজ করবে। এটি ভুয়া হতে পারে না। ভ্যাকসিনটি দৃঢ়প্রত্যয়ের ফল। অনেক বৈজ্ঞানিকের প্রচেষ্টায় ভ্যাকসিনটি তৈরি হয়েছে।’

আনাদোলুর খবরে বলা হয়েছে, ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্টের ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এ ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ শুরু হয়েছিল।

ড. ওলাদিপো বলেন, সম্ভাব্য সর্বোত্তম ভ্যাকসিন ক্যান্ডিডেটস বাছাইয়ের জন্য আফ্রিকাজুড়ে করোনাভাইরাসের নমুনা থেকে জিনোম সংগ্রহ করেছে তার দল। এখনও ভ্যাকসিনটি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status