ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিরাও নেমেছেন ফ্রান্সের রাস্তায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 10:12 AM

বাংলাদেশিরাও নেমেছেন ফ্রান্সের রাস্তায়

বাংলাদেশিরাও নেমেছেন ফ্রান্সের রাস্তায়

করোনা সংকটের মধ্যেই ফ্রান্সের কয়েক হাজার অনিয়মিত অভিবাসীকে নিয়মিতকরণের দাবিতে বিক্ষোভে উত্তাল রাজধানী প্যারিস। দেশটির সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ না নেয়ায় আন্দোলনে নেমেছেন তারা। এতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।  

আন্দোলনের মিছিলগুলো স্ট্যালিনগ্রাডে গিয়ে শেষ হয়। তবে এই আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা- ফ্রান্স ছাড়াও বিভিন্ন দেশে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে আন্দোলন করেছেন।

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এই আন্দোলনে অংশ নেন। একজন প্রবাসী বলেন, যাদের পেপারস নেই তাদের অনেক সমস্যা চলতেছে, অনেক প্রবলেম।

আরেকজন প্রবাসী বলেন, ফ্রান্সে যেই প্রবাসীরা অবস্থান করছেন তারা যাতে কাগজপত্র নিয়ে ভালোভাবে বসবাস করতে পারে সেই লক্ষ্যেই এই আন্দোলন।

ফ্রান্স সরকার দ্রুত সমস্যার মানবিক সমাধান আনবে এমনটাই আশা আন্দোলনকারী হাজারো জনতার। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status