করোনায় আক্রান্ত জেনেও সিএনজি চালিয়ে শহরময় ঘুরেছেন তিনি!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 June, 2020, 10:11 AM
করোনায় আক্রান্ত জেনেও সিএনজি চালিয়ে শহরময় ঘুরেছেন তিনি!
প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে চারদিন আগে। তা জেনেও কাণ্ডজ্ঞানহীন এক ব্যক্তি দাপটের সাথে যাত্রী নিয়ে সিএনজি চালিয়ে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন। শুধু কি তাই? অনবরত আড্ডা দিয়েছেন বিভিন্ন চায়ের দোকানে। এমনকি সেলুনে গিয়ে চুল দাঁড়ি পর্যন্ত কেটেছেন সদ্য করোনা আক্রান্ত ওই ব্যক্তি। শহর জুড়ে তার এমন আচরণে সাধারণ মানুষজন থেকে শুরু করে প্রশাসনও ক্ষুব্ধ।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্যমতে, আক্রান্ত সিএনজি চালকের করোনা সন্দেহে নমুনা কালেকশন করা হয়ে গত ১০ জুন। ১৬ জুন তার করোনা পজেটিভ ধরা পড়ে। বিষয়টি আক্রান্ত ওই ব্যক্তিকে জানিয়ে তকে আইসোলেশনে থাকতে বলা হয় এবং মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এই ব্যক্তি আইসোলেশনে না থেকে সে দিন থেকেই সিএনজি অটোরিকশা চালিয়ে যাত্রী পরিবহন করেছেন শুক্রবার পর্যন্ত।
স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আমরা অভিযোগ পেয়ে এই ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করেছি। বাড়ি সেলুন, চায়ের দোকান লকলাউন করেছি। আমরা জানতে পেরেছি তিনি প্রায় এক সপ্তাহ আগে করোনা পজিটিভ, এটা জানা সত্ত্বেও শনিবার (২০ জুন) পর্যন্ত ওই ব্যক্তি সেলুনে-চায়ের দোকান-ভিন্ন ইউনিয়নে বেড়াতে গিয়েছেন, সিএনজি চালিয়েছেন। আক্রান্ত এই ব্যক্তির বাড়ির পাশে কাবাডি খেলার জন্য অনেক তরুণদের পেয়েছি। এই রকম দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদেরকে অবাক করেছে ।
এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমরা বর্তমানে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করেছি, বাড়ির গেইটে সারাক্ষণ তালাবন্ধ থাকবে।
তিনি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তি যাতে করে বাড়ির বাহিরে বের না হতে পারেন সে ব্যাপারে নজরদারী করতে আমরা স্থানীয় কাউন্সিলারের সহযোগিতায় ভলেন্টেরিয়ার নিয়োগ করেছি।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ জানান, এই রকম দ্বায়িত্বজ্ঞানহীন কাজ করোনা বিরুদ্ধে আমাদের যুদ্ধকে কঠিন করে দিচ্ছে। এই রকম ঘটনা যেনো আর না ঘটে তাই প্রশাসনের কঠোর হওয়া প্রয়োজন।