ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩
ইবাদতে মগ্ন হয়ে এবার অভিনয় ছাড়ছেন এ্যানি খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 21 June, 2020, 12:11 AM

ইবাদতে মগ্ন হয়ে এবার অভিনয় ছাড়ছেন এ্যানি খান

ইবাদতে মগ্ন হয়ে এবার অভিনয় ছাড়ছেন এ্যানি খান

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। দীর্ঘ ২৩ বছরের মিডিয়া ক্যারিয়ারের পাঠ শেষ করতে চলেছেন তিনি। এরপর একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবন কাটানোর পরিকল্পনা নিয়েছেন। শনিবার গণমাধ্যমকে নিজের অভিনয় ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

এ্যানি খান বলেন, ‌‘গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছি, চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর করোনায় সবকিছু বন্ধ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম শিখছি। আর মিডিয়া আমাকে টানছে না, তাই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম।’

এ্যানি খান আরও বলেন, ‘প্রতিদিন মৃত্যুর খবর যেভাবে শুনছি, এত মৃত্যুর খবর আগে শুনিনি। এরমধ্যে আমার বাবাকে হারিয়েছি, আরও অনেক কাছের মানুষ চলে যাচ্ছে। আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতোই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে।

এতে করে অনেক কিছুতে বিধিনিষেধ চলে আসছে। দু মিনিট পরে আমি বাঁচবো কিনা জানিনা। মৃত্যুর পরে অনন্ত কালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এ সবকিছু চিন্তাভাবনা মিলিয়ে আমি আর মিডিয়ার কাজে ফিরতে চাইছি না। এজন্য কেউ আমাকে ভণ্ড বলতে পারেন, খারাপ বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসেনা।’

এ্যানি খান অভিনীত পাঁচটি সিরিয়াল বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। আর কাজে ফিরতে চান না তিনি।শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন এ্যানি খান। অনেক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ঢাকাতে নিজেদের বাড়িতে বসবাস করছেন। আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছেন। মিডিয়া থেকে দূরে সরে এক অন্যরকম নতুন জীবনের স্বপ্ন দেখছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status