ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
নাটোরে আরো ৮ জনের করোনা পজিটিভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 11:15 PM

নাটোরে আরো ৮ জনের করোনা পজিটিভ

নাটোরে আরো ৮ জনের করোনা পজিটিভ

নাটোরে আরো আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন।

শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে নাটোর সদর উপজেলায় ৩ জন, বাগাতিপাড়া উপজেলায় ১ জন, বড়াইগ্রাম উপজেলায় ২ জন ও সিংড়ায় উপজেলার ২ জন রয়েছেন।

গত ১৮ জুন ২৬ জনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় ভাইরোলজি বিভাগ থেকে ৮ জনের করোনা পজিটিভ বলে জানা যায়। তবে আক্রান্তরা মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status