ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
রামুতে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ আটক ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 11:18 PM

রামুতে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ আটক ৩

রামুতে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ আটক ৩

এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ কক্সবাজারের রামু থেকে৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।শনিবার (২০ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, বান্দরবানের আলীকদম ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মোতালেবের পুত্র আব্দুর রশিদ (২৬), উখিয়ার কুতুপালং ক্যাম্পের মকতুল হোসেনের পুত্র এনামুল হাসান (২২) ও বান্দরবানের দোছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার মৃত মোহাম্মদ ইসলামের স্ত্রী মাহমুদা বেগম (৪১)। অভিযানে ৫ জন আসামি পালিয়ে গেছে। এরা হলেন- আনোয়ার সাদেক (২৪), মোঃ নবী (৩৬), মোঃ শাহাজান (৩৯), নুর আলম (৪১) ও কামাল (২৬)।


কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া জানান, ইয়াবা পাচারে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে শুরুতে রামুর পূর্ব কাউয়ার খোপ এলাকার আল্লাহর দান ষ্টোরের সামনে রাস্তার উপর মোটর সাইকেলে ২ জন লোক রামু বাইপাসের দিকে যাওয়ার সময় তল্লাশী চালানো হয়। ওই সময় ওই ২ জনের কাছ থেকে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

পরে তাদের দেয়া তথ্য মতে কচ্ছপিয়া ইউনিয়নের আনোয়ার সাদিকের বাড়ি অভিযান চালানো হয়। ওখানে আরো এক লাখ ইয়াবা সহ আটক করা হয় আনোয়ার সাদিকের মা আসামী মাহমুদা বেগমকে।

তিনি জানান, এব্যাপারে মামলা করে আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status