ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
প্রেম করে দ্বিতীয় বিয়ে, দেড় মাস পর নববধূকে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 June, 2020, 11:07 PM

প্রেম করে দ্বিতীয় বিয়ে, দেড় মাস পর নববধূকে হত্যা

প্রেম করে দ্বিতীয় বিয়ে, দেড় মাস পর নববধূকে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে মেহেদীর রং মুছে যাওয়ার আগেই প্রেম করে বিয়ে করা দ্বিতীয় স্ত্রী রোজিনা বেগম (১৮)কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ অভিযোগে ইজিবাইকচালক স্বামী মেহেদি হাসান (৩৮)কে আটক করেছে পুলিশ।

শনিবার ভোররাতে জেলার আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নের গুডুম্বা-পূর্বপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, হত্যার পর স্ত্রী রোজিনার লাশ সড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী মেহেদী। এ খবর জানতে পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রোজিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরে অভিযান চালিয়ে ঘাতক স্বামী মেহেদি হাসানকে তার গ্রাম থেকে আটক করেছে পুলিশ।

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ ও স্থানীয়রা জানান, আক্কেলপুর উপজেলার হরিসাড়া গ্রামের ইজিবাইকচালক মেহেদী হাসানের সঙ্গে একই উপজেলার গুডুম্বা-পূর্বপাড়া গ্রামের মাদ্রাসাছাত্রী রোজিনার ইজিবাইকে মাদ্রাসা যাতায়াতকালে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সেই সম্পর্কের জের ধরে পূর্বের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও প্রায় দেড় মাস আগে মেহেদী হাসানের সঙ্গে মাদ্রাসাছাত্রী রোজিনার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তার ঝগড়া লেগেই ছিল। শুক্রবার রোজিনা তার বাবার বাড়িতে (গুডুম্বা-পূর্বপাড়া) থাকাকালীন দিনভর মোবাইল ফোনে স্বামীর সঙ্গে মোহরানা বিষয় নিয়ে বিবাদ চলে।

এরই একপর্যায়ে শুক্রবার রাতে স্বামী মেহেদী হাসান তার স্ত্রী রোজিনাকে তার বাড়িতে (হরিসাড়া) নিয়ে যায়। এরপর শনিবার ভোরে স্থানীয়রা রোজিনার বাড়ির কিছু দূরে রাস্তার ওপর রোজিনার রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মেহেদি হাসানকে হরিসাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করে জেলহাজতে পাঠায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status