ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
একদিন পরেই আসবে প্রথম সন্তান, রাতে স্ত্রীর সঙ্গে থেকে সকালে প্রেমিকাকে খুন জয়ন্তর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 8:03 PM

একদিন পরেই আসবে প্রথম সন্তান, রাতে স্ত্রীর সঙ্গে থেকে সকালে প্রেমিকাকে খুন জয়ন্তর!

একদিন পরেই আসবে প্রথম সন্তান, রাতে স্ত্রীর সঙ্গে থেকে সকালে প্রেমিকাকে খুন জয়ন্তর!

আর মাত্র একটা দিন বাকি। সোমবারই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন কলকাতার রিজেন্ট পার্কের কলেজছাত্রী খুনের ঘটনায় আটক প্রেমিক জয়ন্ত হালদারের স্ত্রী। স্বামীর গোপন প্রেমের কথা জানতেন স্ত্রীও। সব জেনেই আপোস করে নিয়েছিলেন। ভেবেছিলেন বাচ্চা হলে বোধহয় বদলে যেতে পারে জয়ন্তর মন। কিন্তু তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার আগেই প্রেমিকাকে খুনের অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে! কষ্টে বুক ফেটে যাচ্ছে জয়ন্তর স্ত্রীর, তবুও চোয়াল শক্ত করেই বললেন, 'কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক ওর'।

রিজেন্ট পার্কের কলেজ ছাত্রী খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকবছর আগেই জয়ন্তর সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু সম্পর্ক গাঢ় হওয়ার মাঝেই চলে আসে কলেজছাত্রী প্রিয়াঙ্কা পুরকাইত। প্রিয়াঙ্কার জামাইবাবুর বন্ধু জয়ন্ত। সেই সূত্রে তার সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয়। প্রথমে প্রিয়াঙ্কার জামাইবাবুর সঙ্গেই তাদের বাড়িতে যেত জয়ন্ত। পরে সম্পর্ক গভীর হলে অবাধ বিচরণ হয় তাদের বাড়িতে!

জয়ন্ত যে বিবাহিত সেকথা জানত প্রিয়াঙ্কাও! কিন্তু প্রিয়াঙ্কার পরিবারের দাবি, বৈবাহিক জীবনে সুখী নয় বলে বারবারই প্রিয়াঙ্কাকে বুঝিয়েছিল জয়ন্ত। আর তাতেই প্রিয়াঙ্কার মন গলে যায়।

এদিকে পাড়ার মধ্যেই স্বামী যে সম্পর্কে জড়িয়েছে, সেকথা জানতেন জয়ন্তর স্ত্রীও। স্বামীর প্রেমিকা, তার পরিবার-সব কিছু সম্পর্কেই অবহিত ছিলেন তিনি। কিন্তু ভেবেছিলেন ধীরে ধীরে সংসারে মন ফেরাতে পারবেন স্বামীর। এরইমধ্যে সন্তানসম্ভবা হয়ে পড়েন জয়ন্তর স্ত্রী। ভাবেন, এবার হয়তো স্বামীর মন ঘুরবে! কিন্তু এদিকে প্রেমিকের স্ত্রী সন্তান সম্ভবা হয়ে পড়েছে জানার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় প্রিয়াঙ্কা। সেখানেই সমস্যার সূত্রপাত।

জয়ন্ত স্ত্রী আরো জানান, শুক্রবার রাতেও স্বাভাবিক আচরণ ছিল জয়ন্তর মধ্যে। রাতে খাওয়ার পর তার পাশেই শুয়ে পড়েন। কিন্তু সকালে যে স্বামী কখন বেরিয়ে যান ঘর থেকে, তা জানতেও পারেননি তার স্ত্রী! পরে প্রতিবেশীদের মুখে প্রিয়াঙ্কা খুন হওয়ার খবর পান।

প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, ঘটনার কয়েকদিন আগেই নাকি জয়ন্ত বাড়ি এসে প্রিয়াঙ্কা হুমকি দিয়ে যায়। সম্পর্ক না রাখলে পরিবারের সবাইকে খুন করে দেবে বলে শাসিয়ে যায় প্রিয়াঙ্কাকে, এমনকি তার ফোনও নিয়ে চলে যায়। এরপরই শনিবার সকালে ঘরে ঢুকে খুন করে পালায় সে।

প্রসঙ্গত, শনিবার সকালে রিজেন্ট পার্কের আনন্দপল্লি এলাকায় প্রিয়াঙ্কা পুরকাইত নামে এক কলেজ ছাত্রীকে বাড়িতে ঢুকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় তার প্রেমিক জয়ন্ত হালদারের নাম উঠে আসে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status