ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে করোনা রোগীর আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 4:26 PM

রাজধানীতে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে করোনা রোগীর আত্মহত্যা

রাজধানীতে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে করোনা রোগীর আত্মহত্যা

রাজধানীর আদাবরে হাসপাতাল থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত রোগী আব্দুল মান্নান খন্দকার (৪১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২০ জুন) দুপুরে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে সকালে আদাবরের হোসেন হাউজিংয়ের সেন সেশন অ্যাপার্টমেন্টের পাশে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। ওই অ্যাপার্টমেন্টের ১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন এবং সেখানে কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন তিনি।

আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে শনিবার (১৯ জুন) রাতে পালিয়ে এসে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশন এ রয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status