ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ কানাডা চলে গেলেন হানিফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 4:22 PM
সর্বশেষ আপডেট: Saturday, 20 June, 2020, 4:34 PM

হঠাৎ কানাডা চলে গেলেন হানিফ

হঠাৎ কানাডা চলে গেলেন হানিফ

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সেখান থেকে ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তার। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে কানাডার উদ্দেশে রওনা হন তিনি।  

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।
তারিকুল ইসলাম টুটুল জানান, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ।

খুব শিগগির মাহবুব উল আলম হানিফ দেশে ফিরে আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status